বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে – ব্যারিস্টার ফুয়াদ

প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে – ব্যারিস্টার ফুয়াদ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মনোনীত ঈগল মার্কা প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন-এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনে চ্যালেঞ্জিং স্থান হলো : – গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা, কেন্দ্র দখল করা।

ইতোমধ্যে পরিকল্পিতভাবে জেলে থাকা গুন্ডাদের জামিন করানো হচ্ছে, অন্য জেলা থেকে সর্বহারা আসছে।

ঢাকায় ওসমান হাদি, সারা দেশে বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রতিটি আসনে ৫০ বা ১০০ অপরাধী লোক রয়েছে। এদেরকে গ্রেফতার বা আটক করে রাখলে নির্বাচন সুষ্ঠু হবে।

এভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি হলে ভালো নির্বাচন হতে পারে না। তাতে একতরফা নির্বাচন হতে পারে।

তিনি আরো বলেন, নির্বাচনি দল নিয়ে নির্বাচনি পরিবেশ রক্ষা করার জন্য একটি কমিটি করা দরকার। রাজনৈতিক নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে নিজেদের নেতাদের সেইভ করবে। প্রতিপক্ষকে মেধা, যুক্তি ও তর্ক করে ঘায়েল করবে।

গায় হাত তুলে না, অস্ত্রের ভয় দেখিয়ে না। প্রয়োজনে মিছিল বা আন্দোলন করেন। কিন্তু হামলা চালাবেন না, কাউকে মারবেন না।

প্রার্থীরা নিরাপদে ক্যাম্পিং করতে পারে আর জনগণ ভোট নিরাপদে দিতে পারে। তাহলেই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে।

বিষয়গুলো নিয়ে প্রশাসনের বিভিন্ন স্থানে ভালো একটি নির্বাচন উপলক্ষে আলোচনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD