সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামের ইতিহাসে রমাদানের অন্যতম গৌরবময় দিন ১৭ই রমাদান, যে দিন বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলাম ও কুফরের মহাযুদ্ধ।‌

সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে, নিজেদের ঈমানি চেতনা শাণিত করতে,বদরের প্রেরণায় উজ্জীবিত হতে Muslim Youth Barishal আয়োজন করে এক বিশেষ ইফতার মাহফিল।

এই ইফতারে মুসলমানদের ইতিহাসের সেই সাহসী বীর সাহাবীদেরকে স্মরণ করা হয়, যারা প্রাণ উজাড় করে লড়াই করেছিলেন ইসলামের জন্য, তপ্ত লহুতে শক্ত করেছিলেন তাওহিদের ভীত, যারা বলিষ্ঠ হাতে উর্ধ্বাকাশে উড্ডিন করেছিলেন কালেমার ঝান্ডা, আলোচনা করা হয় তাদের স্মৃতিকথা।

ইফতারের প্রতিপাদ্য ছিলো : Remembering Our Heroes of Badr নগরীর বরিশাল বেলস পার্ক মাঠে ১৮ ই মার্চ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় এই আয়োজন করা হয়।

এই ইফতারের আয়োজনের মাধ্যমে ইসলামী ইতিহাসের গৌরবময় মুহূর্তগুলো স্মরণ করার মাধ্যমে মুসলমানদের ঈমান ও  ইসলামি ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করা হয় ।

একসঙ্গে দুআ, জ্ঞান ও চিন্তার বিনিময় করা এবং ইসলামি সমাজ গঠনে এক সাথে চলার দীপ্ত প্রতিজ্ঞা নেয়া হয়।   অনেক তরুণ আলেমরা এই ইফতারে অংশগ্রহণ করেন যাদের মূল্যবান দিক-নির্দেশনা ইসলামি চেতনাকে আরো সমৃদ্ধ করে। পাশাপাশি হামদ, নাত পরিবেশন করা হয় উপস্থিত জনগণের মাঝে।

ইফতার মাহফিলে আলেম ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি শরিফুল ইসলাম, মুফতি মারুফ হাসান, মাওলানা আব্দুর রহমান ফাহিম, ইঞ্জিনিয়ার মারুফ, মাওলানা শিহাব, ইমরান হুসাইন, মাওলানা আবদুল্লাহ সায়েম, মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সাদ আজমীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য এবং তারুণ্যের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মুসলিম যুবসমাজের উচিত ইসলামের শিক্ষা ও মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে মুসলিম ইয়ুথ বরিশালের একজন মুখপাত্র বলেন, “আমরা তরুণ প্রজন্মকে ইসলামের সুমহান ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি।

ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD