শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৫ অক্টোবর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন তিনি।
তিশা জানান, জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান তিনি। সেখানে করোনা পজিটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। শুটিংসহ সব কাজ বাতিল করেছেন।
তিনি আরো বলেন, ‘আপাতত বেশ ভালোই আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’ তিশা আরও বলেন, ‘কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করিয়েছি। যেহেতু আমার জ্বর ছিল তাই ঝুঁকি নিতে চাইনি।
প্রসঙ্গত, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করলেও গত কয়েক বছরে তিনি নাটক ও টেলিছবিতে ব্যস্ত অভিনেত্রী। বেশকিছু বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD