শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
তানজিন তিশা এখন ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত

তানজিন তিশা এখন ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন অভিনয় শিল্পীরা। তবে কেউ কেউ এরই মধ্যে শুটিংয়ে ফিরলেও এদের বড় একটি অংশ এখনও কাজে ফেরেননি। তাদেরই একজন তানজিন তিশা।

১৮ মার্চ থেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন এ অভিনেত্রী। তবে অভিনয় না করলেও এরই মধ্যে বিকল্প মাধ্যমে কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে তার। গত এপ্রিল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এটি নিয়েই দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় তার।

এ প্রসঙ্গে তানজিন তিশা জানিয়েছেন, ‘যেহেতু অভিনয় করছি না তাই দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করলাম। চ্যানেল খোলার ইচ্ছা অনেক দিনের। শুটিং ব্যস্ততায় সেদিকে সময় দিতে পারিনি। এখন যেহেতু অখণ্ড অবসর, তাই এটি নিয়েই সময়গুলো পার করছি।

তিনি বলেন, ‘ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপলোড করছি। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রভাব কেটে গেলে তখন বড় পরিসরে চ্যানেলটিতে নিত্যনতুন কনটেন্ট আপলোড করার পরিকল্পনা আছে।’

এদিকে, অনির্দিষ্টকালের জন্য শুটিংয়ে ফেরার বিষয়টি বন্ধ রেখেছেন এ অভিনেত্রী। নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজে ফিরছেন না তিশা। অন্যদিকে গত ঈদের আগে বেশকিছু অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD