শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সুশান্তের আত্মহত্যার গল্পে তৈরি হচ্ছে সিনেমা

সুশান্তের আত্মহত্যার গল্পে তৈরি হচ্ছে সিনেমা

Sharing is caring!

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার গল্পে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শেখর গুপ্তা। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘সুইসাইড অর মার্ডার?’।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে পরিচালক জানান, সিনেমাটির মাধ্যমে তিনি বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতে চান। এই গ্ল্যামার দুনিয়ায় অভিনেতাদের সংগ্রামে কথা বলবে তার এই সিনেমা। এটি সুশান্তের বায়োপিক নয়, তবে সুশান্ত সিং রাজপুতের জীবনের অনুপ্রেরণায় তৈরি হবে।

সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে ‘সুইসাইড অর মার্ডার?’ নামের সঙ্গে ট্যাগলাইন হিসাবে রয়েছে- একটা তারকা হারিয়ে গেল। টুইটারে সেই মোশন পোস্টার শেয়ার করে হ্যাশট্যাগে সুশান্ত সিং রাজপুতের নামও যোগ করেছেন বিজয় শেখর গুপ্ত। এই সিনেমার সৃজনশীল পরিচালক ও প্রযোজকের ভূমিকায় থাকছেন তিনি, পরিচালনার দায়িত্বভার সামলাবেন শমীক মৌলিক।

মুম্বাই মিররকে পরিচালক আরো জানিয়েছেন, এই সিনেমাটি নির্মাণ বিশেষ কারণেই। আর তা হলো- ইন্ডাস্ট্রির কিছু বড় তারকা ও প্রযোজনা সংস্থার একচেটিয়া রূপটা তুলে ধরা। বাইরের ছেলেমেয়েরা ট্যালেন্ট থাকা সত্ত্বেও এই দলবাজির শিকার হয়, যা ইন্ডাস্ট্রির ভিতর রয়েছে। আমার সিনেমায় সেই সবকিছু ধরা পড়বে, সুশান্তের সঙ্গে যেই অন্যায়গুলো হয়েছে। ছেলেটাকে জীবন শেষ করে দিতে বাধ্য করা হয়েছে। পর পর অনেক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুতের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। তবে জন্মের বেশ কয়েক বছর পর পরিবারের সঙ্গে তিনি দিল্লিতে চলে যান। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেসময় থেকেই থিয়েটারে অভিনয় চর্চা শুরু করেন তিনি। নাচের তালিমও নেন। তবে শেষ পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করতে পারেননি সুশান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD