শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে তাপস পালের শেষকৃত্য

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে তাপস পালের শেষকৃত্য

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা তাপস পালের। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে এই অভিনেতার।

ওইদিন সকাল ১১টা তার মরদেহ রাখা হবে রবীন্দ্রসদন চত্বরে, ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সকালের শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী, টলিউডের শিল্পী ও কলাকুশলী ও রাজনৈতিক নেতাকর্মীরা। সেই সঙ্গে থাকবেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বও।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রবীন্দ্র সদন চত্বর থেকেই শুরু হবে শেষযাত্রা। শেষ হবে কেওড়াতলা মহাশ্মশানে।

তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাপস। এরপর ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’সহ বেশ কিছু সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ‘সাহেব’ সিনেমার জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। অভিনেতা হিসেবে বাংলাদেশেও অধিক জনপ্রিয় তিনি।

অভিনেতা তাপস পাল পরে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হয়েছিলেন। তবে রাজনীতিতে যুক্ত হয়ে নানা বিতর্কে জড়িয়ে পড়েন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তার আগে দীর্ঘদিন তিনি স্নায়ু এবং রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD