শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কাজল আগারওয়ালের সুদিন

কাজল আগারওয়ালের সুদিন

Sharing is caring!

ক্যারিয়ারে বেশ চাঙ্গা অবস্থানে রয়েছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। এর ওপর সম্প্রতি সিঙ্গাপুরে মাদাম তুসো জাদুঘরে ঠাঁই পেয়েছে তার মোমের মূর্তি। সব মিলিয়ে সময়টাকে দারুণ উপভোগ করছেন তিনি।

কিন্তু মজার বিষয় হলো, তিনি আদৌ অভিনেত্রী হতেই চাননি কখনো। ৭টি সিনেমায় কাজ করার পর কাজল বুঝতে পারেন, তিনি সিনেমার কাজের প্রেমে পড়েছেন।

বলিউডে তার অভিষেক হয়েছিল ‘কিয়ুন! হো গ্যায়া না’ (২০০৪) সিনেমায়। এরপর বলিউড, টলিউড, কলিউডে একের পর এক সাফল্য পেয়ে অনেক দূর পাড়ি দিয়েছেন কাজল আগারওয়াল।

কাজল আগারওয়াল

এখনও কাজলের ক্যারিয়ার দারুণ চাঙ্গা। এখন বলিউডের ‘মুম্বাই সাগা’ সিনেমায় জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। ২০২১ সালের গ্রীষ্মে মুক্তি পাবে সিনেমাটি।

কঙ্গনা রনৌতের ‘কুইন’ সিনেমার তামিল রিমেক ‘প্যারিস প্যারিস’-এ মূল চরিত্রে শিগগিরই বড় পর্দায় দেখা যাবে কাজলকে। এছাড়া একটি হলিউড সিনেমাতেও তিনি কাজ করতে চলেছেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেত্রী।

মাদাম তুসোতে নিজের মুর্তির পাশে কাজল কাজল আগারওয়াল

বিশ্বখ্যাত জাদুঘর মাদাম তুসো সিঙ্গাপুরে ঠাঁই পেয়েছে কাজল আগারওয়ালের মোমের মুর্তি। তিনিই প্রথম কোনো দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যিনি এই জাদুঘরে অমর হয়ে রইলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গাপুরে মাদাম তুসো জাদুঘরে তার মোমের মূর্তি উন্মোচন করা হয়। এসময় দক্ষিণী সুন্দরী-অভিনেত্রী কাজল সপরিবারে উপস্থিত ছিলেন।

মালদ্বীপের একটি রিসোর্টে কাজল

একের পর এক সিনেমায় সাফল্য ও কাজের ধারাবাহিকতায় কাজল এগিয়ে চলেছেন সাফল্যের শীর্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD