বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শাকিব-নুসরাতকে নিয়ে গুঞ্জন

শাকিব-নুসরাতকে নিয়ে গুঞ্জন

Sharing is caring!

২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। ছবির নাম ছিল ‘নাকাব’। সেখানে ওপার বাংলার আরেক জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ও ছিলেন। কলকাতার নির্মাতা রাজিব বিশ্বাস পরিচালিত সে ছবিতে শাকিব খান ছিলেন দ্বৈত ভূমিকায়।

নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, আবার নাকি বাংলাদেশি কিং খানের নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাকিব খানের পরবর্তী ছবি ‘লন্ডন লাভ’-এর নায়িকা হতে চলেছেন নুসরাত। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। সেখানে বাংলাদেশ থেকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও থাকবেন।

তবে ছবিটির পরিচালনার আসনে থাকা ইফতেখার চৌধুরী জানিয়েছেন, শাকিব খান ছাড়া আপাতত কারও নামই চূড়ান্ত করা হয়নি। কথাবার্তা হয়েছে। সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করে খবু শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে।

এদিকে নুসরাত জাহানও জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ইফতেখারের প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি নাকি সবুজ সংকেত দিয়েছেন। যদিও বিষয়টি পুরোপুরি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান নুসরাত। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

প্রেমের গল্পের উপর নির্ভর করে চিত্রনাট্য তৈরি হয়েছে শাকিব-নুসরাত ও মিমের ‘লন্ডন লাভ’ ছবির। চলতি বছরের এপ্রিলে এটির শ্যুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। শুটিং ও অন্যান্য কাজ শেষে ছবিটি মুক্তিও দেয়া হবে চলতি বছরে।

প্রসঙ্গত, এর আগে কলকাতার শ্রাবন্তি মুখোপাধ্যায়, পায়েল সরকার এবং শুভশ্রী গাঙ্গুলীর মতো নায়িকাদের সঙ্গেও কাজ করেছেন বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খান। খবর সত্যি হলে ‘লন্ডন লাভ’ হবে তার সঙ্গে নুসরাত জাহানের দ্বিতীয় ছবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD