রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ

বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ ও পাঁচশতাধিক শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন।

বরিশালে অপসো স্যালাইন কারখানার পাঁচশত কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নগরীর বরিশাল চৌমাথা মহাসড়কে ১৫ ই নভেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকা থেকে সড়কে ব্যানার হাতে দাঁড়িয়ে,কেউবা সুয়ে শ্রমিকরা এই অবস্হান কর্মসূচি করেছেন।

এসময়ে শ্রমিকরা অভিযোগ করেন, যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ করে বিপুল সংখ্যক শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। এতে তাদের জীবিকা সংকটের মুখে পড়েছে।

তারা দাবি জানান—অযৌক্তিক ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং ব্যবস্থাপনার স্বেচ্ছাচারিতা বন্ধ করার।

অবস্হান কর্মসূচি পালন করার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

দ্রুত শ্রমিকদের দাবি মেনে সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অপসো স্যালাইন ফ্যাক্টরি শ্রমিক সংগঠন কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ৪ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD