রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কান্নাভেজা বিদায়

কান্নাভেজা বিদায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: ক্যারিয়ারের শেষটা রাঙাতে পারলেন না সেরেনা উইলিয়ামস। নিউইয়র্কে এক রোমাঞ্চকর রাতে আজলা টমলজানোভিকের কাছে হেরে কান্নাভেজা চোখে বিদায় নিলেন টেনিসের জীবন্ত কিংবদন্তি।

ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা জানিয়ে দিয়েছিলেন, এই আসর দিয়েই বিদায় নেবেন ৪১ বছর বয়সী তারকা। প্রতিটি ম্যাচ হতে পারে শেষ, তাই তার প্রতি ম্যাচেই গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতি ছিল। সেই বিদায়টা যে এত জলদি হয়ে যাবে, তা হয়তো সেরেনা-ভক্তরা ভাবতেও পারেননি। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার শিরোপা জেতার সম্ভাবনাও খুব একটা ছিল না।

তৃতীয় রাউন্ডে আজলার কাছে ৭-৫, ৬-৭ (৪-৭) ও ৬-১ গেমে হেরে চোখভর্তি জলে গ্যালারির দর্শকদের উদ্দেশে হাত নাড়ালেন সেরেনা। সেই সঙ্গে শেষ হলো সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার পেশাদার ক্যারিয়ার। ২৭ বছরের ক্যারিয়ারে ২৩টি মেজর সিঙ্গেলস জিতে আগেই ইতিহাসে ঠাই করে নিয়েছেন তিনি। ফলে তার চাওয়ার তেমন কিছু ছিলও না এবার।

প্রথম দুই সেট পর্যন্ত দারুণ লড়াই উপহার দিয়েছেন সেরেনা। সাবেক নাম্বার ওয়ান পাঁচটি ম্যাচ পয়েন্ট সেভ করেছিলেন। কিন্তু ষষ্ঠবারে আর পারলেন না। এমন ম্যাচে ফলাফল কোনো প্রভাব ফেলার কথা নয়। দর্শকরাও তাই আজলার জয় নিয়ে মোটেই উচ্ছ্বসিত ছিলেন না। বরং তাদের সব নজর সেরেনার ওপর। ম্যাচ শেষে তিনি যখন হাত নাড়াচ্ছিলেন, তখন বিখ্যাত পপ সঙ্গীতশিল্পী টিনা টার্নারের ‘সিম্পলি দ্য বেস্ট’ গানটি সাউন্ড সিস্টেমে বাজছিল; দর্শকরাও সেই গানে কণ্ঠ মেলাতে থাকেন। ২৪ হাজার দর্শকের সবাই দাঁড়িয়ে বিদায়ী অভিবাদন জানালেন। ১৯৯৯ সালে যখন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সেরেনা, সেই স্মৃতি যেন ফিরে এলো আর্থার অ্যাশে স্টেডিয়ামে।

এদিকে সেরেনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এই সপ্তাহে তার যে পারফরম্যান্স তাতে ফেরার কোনো সম্ভাবনা আছে কি না। জবাবে সেরেনা জানান, তিনি ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছিলেন। বছরের শুরুর দিকেই কোর্টে ফিরলে ভালো হতো বলে কিছুটা আফসোস ঝরে পড়লো। তবে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না তিনি। এমনকি নিজের মুখে অবসরের কথাও উচ্চারণ করেননি ১৯৯৫ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানো এই সুপারস্টার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD