বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগর শাখার উদ্যোগে নববর্ষ উপলক্ষে সরকারী বিএম কলেজে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য দেশীয় খেলাধুলা অনুষ্ঠিত হয় ।

সোমবার বিকেলে বাণিজ্য ভবন মাঠে হা ডু ডু , মোরগ লড়াই , দড়ি টানা , হাড়িভাঙ্গা সহ দেশীয় ঐতিহ্যের ধারক ও বাহক বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হয় ।

বরিশাল মহানগর বিএনপির বিপ্লবী আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক এবং সংগ্রামী সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে ছাত্রদল যুবদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয় এই মহতি আয়োজন বাস্তবে রূপ লাভ করে ।

এ সময় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন । তুমুল উত্তেজনাপূর্ণ প্রতিটি ইভেন্টে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করে মনিরুজ্জামান খান ফারুক বলেন , পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক খুনি মাফিয়া হাসিনার মুক্ত বাংলাদেশে বহু বছর পরে মুক্ত আকাশের নিচে বিএনপির সাংগঠনিক অভিভাবক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশ্রয়স্থল তারেক রহমানের দিকনির্দেশনায় সারা দেশব্যাপী দেশীয় খেলাধুলা চর্চার আয়োজন করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে ।

এ সময় জিয়া উদ্দিন শিকদার জিয়া বলেন , বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসী সকলের নিকট আমরা আন্তরিক দোয়া কামনা করছি ।

স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আপোষহীন ভাবে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনিই আমাদের প্রেরণার বাতিঘর ।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলাই আন্দোলনে রাজপথের সাহসী সৈনিক মোঃ হুমায়ুন কবির মোরগ লড়াইয়ে প্রথম স্থান দখল করায় ইতিহাসের রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ার সার্কের স্বপ্নদ্রষ্টা ১৯ দফা কর্মসূচীর প্রবর্তক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত কামনা করে বলেন , বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী তাহজীব তামাদ্দুন সমুন্নত রেখে ভিনদেশী ভয়াল আগ্রাসী সংস্কৃতির আগ্রাসন রুখে দেওয়ায় জনতার জিয়াকে এদেশের আপামর মানুষ পথিকৃৎ হিসেবে যুগ যুগ ধরে স্বরণে রাখবে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সার্বিক দিক নির্দেশনায় পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে রাজপথের দাবানল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশসেবায় আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশা আল্লহ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD