বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ২৭ এপ্রিল রবিবার সকালে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৫ ফুটবলারদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ ।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন এবং প্রত্যেক খেলোয়াড়ের হাতে জার্সি তুলে দেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ ওবায়দুল্লাহ । বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ ।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন , বর্তমানে প্রযুক্তির ব্যবহার অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা অধিকাংশ সময় মোবাইল এবং কম্পিউটারের মাঝে ডুবে থাকে ।

শারীরিক ও মানসিক বিকাশের পথে যা মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । খেলাধুলার মাধ্যমে দেহকে সুস্থ এবং সবল রাখার কোন বিকল্প নেই ।

মাদকের ভয়াল থাবা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশের মাধ্যমে কিশোর যুবক সহ বয়স্কদের পঙ্গু করে পরিবারের বোঝা হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে । ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি ক্রীড়ার সাথে সম্পৃক্ততা নৈতিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে ।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ ওবায়দুল্লাহ বলেন , দক্ষতা অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য অর্জনের জন্য এই প্রশিক্ষণ প্রতিটি খেলোয়াড় কে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজে লাগাতে হবে ।

প্রায় দুই শতাধিক খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৪০ জন খেলোয়াড় নিয়ে মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD