শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দুদকের পদ ফিরিয়ে দিলেন অ্যাড নাজিম উদ্দিন পান্না

দুদকের পদ ফিরিয়ে দিলেন অ্যাড নাজিম উদ্দিন পান্না

Sharing is caring!

 

বরিশাল জেলার দুর্নীতি দমন কমিশনের মামলা সুচারুভাবে পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ( লিগ্যাল ) দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৩৩ ( ৩ ) ধারার বিধান অনুযায়ী বিজ্ঞ আইনজীবী হিসেবে বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের নবগঠিত কমিটির আহবায়ক অ্যাড. নাজিম উদ্দিন আহম্মেদ পান্নাকে নিয়োগ প্রদান করেন ।

বর্তমানে অ্যাড. নাজিম উদ্দীন আহম্মেদ পান্না বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করায় দুর্নীতি দমন কমিশনের পি পি পদে যোগদান করবেন না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

পরবর্তীতে সকল দাপ্তরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে তার স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি ।

তিনি বলেন , বিগত দিনে আইনপেশাকে মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করে আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সম্পাদন করেছি ।

মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছি কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হইনি ।

আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লহ । আমি ক্ষমতাপ্রাপ্ত হয়ে মাজলুমের আর্তনাদ রুখে দিয়ে জালিমের ভীত নাড়িয়ে দেয়ার ইচ্ছা পোষণ করি ।

আইনের শাসন কে সমুন্নত রেখে বেআইনী কার্যকলাপ বন্ধে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD