মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ

কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

১১৪ পটুয়াখালী-৪ কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার সমন্বয়ে গঠিত পটুয়াখালী ৪ সংসদীয় আসন কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কলাপাড়া পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা বশির উদ্দিন আহমেদ মৃধা, এডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, জিএস বাচ্চু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, জেলা মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদিকা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদকসহ পটুয়াখালী জেলা বিএনপি, কলাপাড়া উপজেলা বিএনপি,পৌর বিএনপি, চাকামইয়া, নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়। পরে অতিথিদের সাথে নিয়ে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংসু সরকার কুট্টি বলেন, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, রক্ত দিয়ে পাওয়া এই বাংলাদেশকে ব্যার্থ হতে দেয়া যাবেনা।

তিনি বলেন, আমরা কারো গোলাম হয়ে থাকতে চাইনা। বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের কল্যাণে সকল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD