মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন

‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশারফ হোসেন বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন।’

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে চাকামইয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিঁনি বলেন, ‘ আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং বেকার যুবকদের জন্য চাকুরীর ব্যবস্থা করবে বিএনপি।

তাই উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।’চাকামাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ।

এ সময় হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিরে জনসভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপি, চাকামইয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD