মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির ০৫ নং ওয়ার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় কলাপাড়া পৌর বিএনপির ০৫ নং ওয়ার্ড চিংগড়িয়ায় ওয়ার্ড বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অসিত চন্দ্র সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।
ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক দিলীপ চন্দ্র মিত্র’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক নিতাই লাল সরকার, দেবাশীষ সিকদার কালা, প্রশান্ত কুমার দাস, সাবেক শিক্ষিকা ও নারী সমাজকর্মী শ্রীমতী নমিতা রানী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী থেকে আসা ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওয়ার্ড সমাজসেবক দিলীপ হাওলাদার, ওয়ার্ড যুবদলের আহবায়ক মিলন খান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান খান, ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস, সদস্য নিখিল চন্দ্র বিশ্বাস, বিনয় কর্মকার, মিল্টন চন্দ্র মিত্রসহ শতধিক নারী কর্মীরা।
প্রধান বক্তা মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে জয়ী করতে পারলে এলাকার সকল উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদে প্রত্যেক ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড সহ নারীদের উন্নয়নে কাজ করবে।
প্রধান অতিথি গাজী মো.ফারুক বলেন, গত ০৫ আগষ্টের পরে এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনা মোতাবেক এই এলাকার সনাতনী সম্প্রদায়ের পাশে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম।
কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের জান মালের নিরাপত্তা দিতে বিএনপি দিন রাত কাজ করে গেছেন। আজ ভোটের মাঠে অনেক দল আপনাদের আশার বানী শোনাচ্ছেন।
কিন্তু আপনাদের বিপদের সময় তাদের ভূমিকা কি ছিল? বিএনপির এই নেতা বলেন, এখন আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
কোন দলকে ভোট দিলে আপনাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া