মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের

দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

দাবি না মানলে কঠোর কর্মসূচি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দিয়েছে পায়রাবন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা।

সোমবার(২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় এক দফা এক দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এমন আল্টিমেটাম দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সকল স্তরের কর্মচারীরা।

এসময় পায়রাবন্দের সম্মুখ গেটে বন্দর কর্মচারী ইউনিয়নের আহবানে দ্বিতীয় দিনের মত ২ ঘন্টা ব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন, ইনল্যান্ড মাষ্টার আবদুল কাদের, কবির হোসেন (ট্রাফিক বিভাগ), রাকিবুল করিম(সচিব বিভাগ), মশিউর রহমান(হাইড্রোগ্রাফি বিভাগ), সাগর রানা (প্রশাসন বিভাগ), মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, হিসাব সহকারী শফিকুল ইসলাম।

প্রমুখ। বিক্ষোভকারী তাপসী দাস বলেন, গত ১৫ বছরে দ্রব্য মূল্য কয়েকগুণ বৃদ্ধি হলেও বেতন ভাতা বারেনি তাদের। ফলে সংসারে উপার্জনক্ষম হয়েও টানাপোড়েনের মধ্যে দিয়েই চলছে জীবন যাপন। তাই সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন তিনি।

কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন (ইনল্যান্ড মাষ্টার,১ম শ্রেণি) বলেন, দীর্ঘদিন যাবৎ পে-স্কেল বাস্তবায়নের জন্য আসছেন কর্মচারীরা।

সরকার একটি কমিশন গঠন করেছে। যে কমিশনের রিপোর্ট সরকারের হাতেও চলে এসছে।

কিন্তু গেজেট প্রকাশে বিলম্বতায় আজ ক্ষোভে ফুঁসে উঠেছে সকল স্তরের কর্মচরীরা। সরকার  ক্ষুধা নিবারনের নূন্যতম বেতন দেয়নি বলে আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। এরপর দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি পালন সহ ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD