শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ

মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর  বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

এসময় বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে  রাখেন, ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক (উপসচিব) জুয়েল রানা,জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ  ট্রলবোট বোর্ড বন্ধ করতে হবে। তা না হলে  মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে।

বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
এ সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে, মৎস্যজিবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD