বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কুয়াকাটায় ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ পরিদর্শনে দুদক

কুয়াকাটায় ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ পরিদর্শনে দুদক

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে ১৩০০ মিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হাওয়ায় সেই কাজের মান পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার(১২ আগস্ট) কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এই কাজের পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি টিম।পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক খালিদ হোসেন, ইউএনও(ভারপ্রাপ্ত)কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গন্যমান্যরা।

পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ আমাদের দুদকে জমা পরে তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান।

সারেজমিনে এসে আমরা যেটুকু পেয়েছি। তাতে বুঝতে পারছি এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট।

এই প্রজেক্ট ৪ কোটি ৮৬ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে, যে পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহন করা উচিৎ ছিল। তা করা হয়নি।

আমাদের কাছে জমা পড়া অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা মাঠে যা পেয়েছি এর রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে শীগ্রই জমা দিব। কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD