বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম…কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম…কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই যুবকরা। যুবকরা যত সুস্থ থাকবে, যত বেশি শক্তিশালী থাকবে তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। তাই এই যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। আর এই লক্ষ্যে তাদেরকে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে।

আর শ্যাডো ক্রিকেট খেলা তারই প্রাথমিক ধাপ। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে কলাপাড়া বাজার আয়োজিত নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকলে ঐ সকল যুবক মাদকে আসক্ত হয়।

যার ফলে তাদের পরিণতি হয় কিশোর ফলে তারা সমাজে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। কলাপাড়া উপজেলায় এই ধরনের যত খেলাধুলা হবে সকল খেলায় সহায়তা দেবেন বলে জানান তিনি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার।

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বরসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলায় নাহিয়ান ট্রেডার্স বাদুরতলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আরিফ সিকদার ও পৌর ব্যবসায়ী সমবায় সমিতির ক্রীড়া সম্পাদক রহিমুল হক হিরু। খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD