শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চরফ্যাশনে শ্রমিকের মরদেহ উদ্ধার

চরফ্যাশনে শ্রমিকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

ভোলার চরফ্যাশনে নিখোঁজের চার দিনপর জাহাজ শ্রমিক বিল্লাল হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর শারেখখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন চরকুকরি মুকরী ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে।

এরআগে, গত ১৮ জানুয়ারি বিকেলে চরফ্যাশনের তেঁতুলিয়া ও মায়ানদীর সংযোগস্থলে বালুবাহী জাহাজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন বিল্লাল। ঘটনার একদিন পর নিহতের ভাই বাদী হয়ে শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জাহাজের চার স্টাফকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া নদীর শারেখ খালি পয়েন্টে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD