সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বস্তা খুলতেই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ’

বস্তা খুলতেই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ’

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

ভোলায় সড়কের পাশে পড়ে থাকা বস্তা থেকে ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
কচ্ছপটি কিছুটা দুর্বল হওয়ায় বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সন্দেহ হলে তারা খুলে দেখেন ভেতরে বিরল জাতের একটি বড় কচ্ছপ।

ধারণা করা হচ্ছে- রাতের আঁধারে কচ্ছপটি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

পরিবহণের সময় এটি কোনো বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটি নিরাপদে রেখে সকালে বন বিভাগকে খবর দেন।

পরে বন বিভাগের লোকজন এসে কচ্ছপটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি প্রায় ৫০ কেজি ওজনের এবং এটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ; যা অত্যন্ত বিরল প্রজাতির।

এটি দিন দিন বিলুপ্তির পথে।

ধারণা করা হচ্ছে- জেলেরা সাগর বা নদী থেকে এটিকে ধরে পাচারের সময় যে কোনোভাবে পড়ে গেছে।

কচ্ছপটি আহত না হলেও দুর্বল অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD