বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম বকসি বাড়ির দরজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বকসি।

দোয়া পরিচালনা করেন চরফ্যাশন ঈদগাহ জামে মসজিদের খতিব ও উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউসুফ মাতাব্বর, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মন্নান পঞ্চায়েতসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় মুসল্লিরা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD