রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

Sharing is caring!

 

ভোলাঃ ক্রাইমসিন ডেক্সঃ

‎ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, চরফ্যাশন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাসপাতাল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

‎বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় বিএনপি ও জামায়াত উভয় দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে অংশ নেওয়া যুবলীগের জামালসহ জামায়াতের কয়েকজন কর্মী বিএনপির গণসংযোগে ঢুকে পড়েন।

এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে এসে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়।

এতে বিএনপির ৬ থেকে ৭ জন নেতাকর্মী আহত হন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, ১.মো. মোশাররফ হোসেন (৫০) ২. আব্দুল্লাহ (২৬), ৩. সালেহ উদ্দিন (৪০) ৪.মো.রুবেল (৩০), ৫. মো. বেল্লাল (৪০)।

‎অন্যদিকে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি এ ঘটনাকে ‘পৈশাচিক হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান,
সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD