শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার দুর্গম চরের বিদ্যালয়ে ই-এডুকেশন সেবা উদ্বোধন

ভোলার দুর্গম চরের বিদ্যালয়ে ই-এডুকেশন সেবা উদ্বোধন

Sharing is caring!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ভোলার দুর্গম চরাঞ্চলে আধুনিক শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষে ই-এডুকেশন সেবার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় ভোলার দৌলতখান উপজেলার মূল ভূখণ্ড থেকে মেঘনা নদীর মধ্যবর্তী চর মদনপুরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-এডুকেশন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে দুর্গম চরের শিক্ষার্থীরা টেলিকনফারেন্সে কথা বলেন।

চরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয় বলেন, তোমাদের প্রতি আমার দাবি তোমরা ঠিকমত লেখাপড়া করো। ভাল রেজাল্ট করো। তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ।

টেলিকনফারেন্সে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মদনপুর চরবাসীর জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ও চরবাসীকে রক্ষায় একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।

দৌলতখান উপজেলার মদনপুর চরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রায় ১২ হাজার মানুষ বাস করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD