শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ নেতাসহ আটক ৯

বোরহানউদ্দিনে যুবলীগ নেতাসহ আটক ৯

Sharing is caring!

ভোলার বোরহানউদ্দিনে ৩১৩ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের সম্পাদকসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কুঞ্জজেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, মামুন, মোকাম্মেল, সবুজ, মঞ্জু, কবির, সাদ্দাম, সাহাবুদ্দিন ও মাকসুদ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রাতে কুঞ্জেরহাট বাজারে মাদক ব্যবসায়ীদের আড্ডা ও মাদকের কেনা বেচা চলছিল। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল মাদকের আস্তানায় অভিযান চালিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকসহ নয়জনকে আটক করে। এ সময় তাদের কাছ থকে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোরহান উদ্দিন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD