বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চুরি করা চিত্রনাট্যে দীপিকার ‘ছপাক’

চুরি করা চিত্রনাট্যে দীপিকার ‘ছপাক’

Sharing is caring!

১০ জানুয়ারি মুক্তি পেতেছে মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা পাড়–কোন অভিনীত ‘ছপাক’। এ ছবির প্রযোজকও দীপিকা। কিন্তু মুক্তির আগেই আইনি জটিলতায় ‘ছপাক’। ছবির আরেক প্রযোজক রাকেশ ভারতী দীপিকা ও পরিচালক মেঘনার নামে স্বত্ত্বভঙ্গের অভিযোগ দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে।

রাকেশ ভারতীর অভিযোগ, ‘ছপাক’ ছবির চিত্রনাট্য তার লেখা। সেখান থেকে চুরি করে এই ছবি নির্মাণ করা হয়েছে। প্রযোজকের দাবি, অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে তিনি এবং তার ছেলেই পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ‘ব্ল্যাক ডে’ নামে একটি ছবি তারা রেজিস্ট্রেশনও করান।

রাকেশ আরও দাবি করেন, একাধিক অভিনেতার সঙ্গে এই ছবি নিয়ে কথা বলেছেন তিনি। সে তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কঙ্গনা রানাওয়াত। এছাড়া ছবির প্রযোজনা করার জন্য ফক্স স্টার স্টুডিওর সঙ্গেও নাকি তার কথা হয়েছে।

রাকেশ জানান, ফক্স স্টার স্টুডিওতে তার চিত্রনাট্য জমা করেছিলেন। এমনকী কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মসের সঙ্গেও কথা হয়েছিল। এরা অনেকেই ছবিটি তৈরির আগ্রহ দেখিয়েছিলেন।

তার অভিযোগ, সেখান থেকেই কেউ চিত্রনাট্যে কিছু পরিবর্তন করে সেটিকে ‘ছপাক’ নামে বিক্রি করে দেয়। যদিও দীপিকা বা ‘ছপাক’ টিমের কেউই এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ছবিটির সহ-প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও, দীপিকার কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মস।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে বাস্তবের অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। তার সঙ্গে ছবিতে দেখা যাবে বিক্রান্ত মাসিকে। ২০১৮ সালে ‘পদ্মাবত’ মুক্তি এবং রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এটি দীপিকার প্রথম ছবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD