বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার প্রধান আসামি  র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার প্রধান আসামি  র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮, সিপিসি-১  এবং র‌্যাব-১৩, সিপিএসসি-রংপুর এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ০২রা জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০১:৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা হতে পটুয়াখালীতে আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম(১৭) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ শুভ সিকদার (১৮), পিতা- জালাল সিকদার, সাং- পিপড়াখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত মামলার এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। ২৩ ডিসেম্বর ২০২৫ইং দুপুর আনুমানিক ১৫. ১৫ ঘটিকায় ভিকটিম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে।

তাদের পরিচয় জানতে চেয়ে তর্কে লিপ্ত হয় এবং একপর্যায়ে লাঠি দিয়ে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। মারধরের ফলে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে ভিকটিম সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৩ ডিসেম্বর ২০২৫ইং তারিখ ১৫. ৪৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে ১ নং ও ২নং  অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং অদ্য ২ জানুয়ারি অন্যতম অভিযুক্তকে লালমনিরহাট থেকে গ্রেফতার  করে র‌্যাব-৮।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।

এ ব্যাপেরে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাশেদ বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD