সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী আয়েশা মনি হত্যা কাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, নিহত আয়েশার বাবা বাবুল প্যাদার নির্দেশে তার চাচা রুবেল প্যাদা (তার বাবার চাচাত ভাই) আয়েশাকে হত্যা করেছে।

হত্যার আগে শিশুটিকে রুবেল ধর্ষণ করে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নিহত আয়েশার চাচা রুবেল প্যাদা (৩৫) ও আয়েশার বাবা বাবুল প্যাদাকে (৪৮) গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার রুবেল প্যাদা উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের কুট্টি প্যাদার ছেলে বলে জানা যায়।

এ ঘটনায় পুলিশ জানায়, নিখোঁজের দু’দিন পর রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজবসত বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় আয়েশার লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কাজ শুরু করে।

এদিকে  সন্দেহভাজন কয়েকজনকে ওই দিন সন্ধ্যায় থানা হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরমধ্যে রুবেল প্যাদা হত্যার দায় স্বীকার করেন।

পরদিন সোমবার বিকেল ৩টার দিকে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের তথ্যমতে, আদালতে দেয়া জবানবন্দিতে রুবেল প্যাদা স্বীকার করেন, নিহত আয়েশার সমবয়সী এক মেয়ের সাথে তার বাবা বাবুল প্যাদার নিয়মিত অবৈধ সম্পর্ক ছিল।

বিষয়টি আয়েশা জানতে পেরে তার বোন ও প্রবাসী মাকে বিষয়টি জানালে পারিবারিক কলহ সৃষ্টি হয়। নিজের সম্মান বাঁচাতে বাবুল প্যাদা তার মেয়ে আয়েশাকে মেরে ফেলতে চাচাত ভাই রুবেল প্যাদাকে নির্দেশ দেন।

এ জন্য টাকা-পয়সা যা প্রয়োজন হবে সব দেবেন বাবুল প্যাদা। সে অনুযায়ী শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাবুল প্যাদার সাহায্য নিয়ে ঘরে ঢুকে আয়েশাকে গলাটিপে হত্যা করেন। পরে বস্তাবন্দি করে লাশ রান্নাঘরের বারান্দায় রেখে যান বাবুল প্যাদার ভাই।

এই স্বীকারোক্তি গ্রহণ করেন ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: দোলন হাসান। পরে আদালত রুবেল প্যাদাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রুবেল প্যাদা হত্যার আগে আয়েশাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

তবে আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি কেবল হত্যার দায় স্বীকার করেন। আদালতে দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে হুকুমের আসামি হিসেবে আয়েশার বাবা বাবুল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) আদালতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় সোমবার নিহত আয়েশার বোন সাথী আক্তার রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রুবেল প্যাদাকে প্রধান আসামি করা হয়েছে। এলাকাবাসীর দাবি, এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যাতে এ ধরণের ঘটনা আর কোনদিন না ঘটে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম নয়াদিগন্তকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানার পুরো টিম এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করে।

প্রযুক্তির সহায়তায় এবং অনুসন্ধানের ভিত্তিতে মূল আসামি রুবেল প্যাদা ও হুকুমের আসামি বাবুল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘রুবেল প্যাদা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে আয়েশার বাবা বাবুল প্যাদার নির্দেশে হত্যার কথা স্বীকার করেছেন।

হত্যার পর লাশ বস্তাবন্দি করে রান্নাঘরের বারান্দায় রেখে গুমের চেষ্টা করা হয়। এছাড়া খুনের আগে ধর্ষণের বিষয়টিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল আদালতের কাছে স্বীকার করেছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD