মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?

রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। ফলে রোজা ও ঈদ মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে রোজার পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ দেওয়া হয়।

এতে স্কুল খোলা না বন্ধ—এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সর্বশেষ মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকায় সেই অনিশ্চয়তা দূর হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে এর আগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছিল।

অন্যদিকে মাদরাসাগুলোতে নির্বাচনি ছুটির মধ্য দিয়েই ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার বর্ষপঞ্জি অনুযায়ী, তাদের ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত।

কলেজ পর্যায়েও ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।

ফলে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদে কিছুটা পার্থক্য থাকলেও রোজা ও ঈদ ঘিরে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD