রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়

ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডের চিংগড়িয়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটে বিজয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কলাপাড়া পৌর বিএনপির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন, চিংগড়িয়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অসিত চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক মো.মোনাসেফ তালুকদার, দিলীপ চন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ দাস, প্রশান্ত কুমার দাস, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খান ও সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সিকদার কালা,ধর্ম বিষয়ক সম্পাদক মোনাসেফ খান, সাংবাদিক সৌমিত্র সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেহান উদ্দিন রেহান, শিক্ষক সাইদুল ইসলাম তালুকদার, এরশাদুল ইসলাম,ওয়ার্ড বিএনপি নেতা রাকিবুল তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান খানসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দের সাথে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, কলাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ডে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষ সমান গুরুত্ব পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে এবিএম মোশাররফ হোসেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও এলাকার সার্বিক উন্নয়নে কলাপাড়া বিএনপি সর্বোচ্চ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD