শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন

বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটের প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি—নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য ও মানবিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্তও স্থাপন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের নবাগত সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

(১৩ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহিদুল আলম তালুকদারের নাজিরপুরের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. মাসুদ সঙ্গে নিয়ে যান তাজা ফুলের মালা ও মিষ্টি, যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক সম্পর্কের কোমল দৃষ্টান্ত তুলে ধরেন। এবং খোলামেলা আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক, সাবেক ধুলিয়া ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার, শহিদুল আলম তালুকদারের পরিবারের সদস্যরা এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক। প্রথমে অতিথি ভবনে একান্ত আলোচনা করেন দুই নেতা।

রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে তারা খোলামেলা মতবিনিময় করেন। পরে ফুলের মালা পড়িয়ে একে অপরকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

উপস্থিতদের কাছে দৃশ্যটি ছিল ব্যতিক্রমী ও মুগ্ধকর—যেখানে প্রতিদ্বন্দ্বিতা নয়, সৌজন্য ও সহমর্মিতাই মুখ্য হয়ে ওঠে। নির্বাচনী ফলাফল উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১১৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯৮,৪৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২,১৯১ ভোট। ড: মাসুদ ২৬,২৪৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

স্থিতিশীল রাজনীতির বার্তা এই সৌজন্য সাক্ষাৎ শুধু রাজনৈতিক ভদ্রতা নয়; এটি গণতন্ত্রে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতভেদ থাকবে—তবে সৌহার্দ্যই হতে পারে স্থিতিশীল রাজনীতির ভিত্তি।

মানবিকতা যখন রাজনীতির চেয়েও বড় হয়ে ওঠে, তখন সমাজ শেখে—বিজয় মানে শুধু প্রতিপক্ষকে হারানো নয়; বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD