রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান

তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবার বাদ আসর বরিশাল সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে ।

রাস্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাতের জন্য এ সময় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সভাপতি মোঃ মাইনুল হাসানের সভাপতিত্বে এবং বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসাইন সুমনের সঞ্চালনায় জাঁকজমকপূর্ণ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজি, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন রিপন , সহ সাধারণ সম্পাদক হানিফ হোসেন রাশেদ ,

শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম , গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম হীরা , বরিশাল সদর উপজেলা সদস্য সচিব মিরাজ হাওলাদার , যুগ্ম আহবায়ক মারহজানুল ইসলাম আলিফ , বাবুগঞ্জ উপজেলা সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম , সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD