শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ফাগুনকে বরন আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই পর্যটকে কানায় কনায় পরিপূর্ণ থাকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র খ্যাত সাগরকন্যা কুয়াকাটা।

তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তাই পড়েছেন আর্থিক সংকটে।

তবে সংখ্যায় কম হলেও যে সকল পর্যটকরা সৈকতে এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন।

কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

যে কোন বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। খুলনা থেকে আসা পর্যটক সাইদুর রহমান বলেন, বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাগুনকে বরণ করতে কুয়াকাটায় বেড়াতে এসেছি।কিন্তু পর্যটকের উপস্থিতি কম থাকায় আনন্দ হচ্ছে না।

এর আগেও এরকম সময় এসে দেখেছি, পর্যটকে মুখরিত ছিল কুয়াকাটা সৈকত। ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমাল ইমতিয়াজ  তুষার বলেন, প্রতিবছর এই সময় হোটেল গুলোতো সব রূপ বুকিং থাকত।

কিন্তু এই বছর এখন পর্যন্ত আমার এখানে মাত্র একটি রুম বুকিং হয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD