বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি

অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আঁধারে স্থাপিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিএনপি। স্থানীয় মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১৪ পটুয়াখালী ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেনকে ধন্যবাদ দিয়েছেন অনেকেই।

এর আগে শনিবার(১৪ ফেব্রুয়ারি) রাতে কুয়াকাটায় জিরো পয়েন্ট সংলগ্ন চৌরাস্তায় বেড়িবাঁধের স্লোপে তোলা স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয়দের সুত্রে জানা গেছে, নির্বাচনের রাতে বিএনপির নাম ব্যবহার করে জনৈক আব্দুল মান্নান নামের এক ব্যাক্তি এই স্থাপনাটি তুলেছিলেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর নেতৃত্বে নেতাকর্মীরা শনিবার রাতে ওই স্থাপনা টি অপসারণ করে দেয়।

এসময় কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্যোগটি জনমনে প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় ব্যাবসায়ী মনিরুজ্জামান হাওলাদার বলেন, বিএনপির নাম দিয়ে এ ধরনের কর্মকাণ্ড কেউ যাতে করতে সাহস না পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবিএম মোশাররফ হোসেনের এই সিদ্ধান্তে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন, আমাদের নেতা নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন স্পষ্ট নির্দেশ দিয়েছেন কুয়াকাটা পর্যটন এলাকাসহ কোথাও কোন সরকারি জমিতে কোন ধরনের অবৈধ স্থাপনা তোলা যাবে না।

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কোন ধরনের কাজ করা যাবে না বলে নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD