শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী লিজা

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী লিজা

Sharing is caring!

ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীতশিল্পী লিজা হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে লিজার গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আপু গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই গতকাল তার অস্ত্রোপচার করা হয়েছে।’

‘অস্ত্রোপচারের পর আপুর জ্ঞান ফিরেছে। তাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে। আমাদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে আপুকে নিয়ে বাসায় ফিরতে পারবো বলে আশা করছি,’ যোগ করেন তিনি।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। দেশ-বিদেশে কনসার্ট করার পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেন লিজা। তার বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD