সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম
প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা কখনই ঘটেনি। কখনও টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরে গেছে টি-টোয়েন্টিতে। কখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তো হেরে গেছে টেস্টে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েছে টিম টাইগার। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জয়ের। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ যতটা দুর্বল, উইন্ডিজ ততটাই শক্তিশালী। কিন্তু আশা জাগাচ্ছে সর্বশেষ লড়াই।

সোমবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিজেদের পক্ষে থাকবে। তাছাড়া সর্বশেষ ১১ টি-টোয়েন্টিতে ৯টিই হেরেছে উইন্ডিজ। তাই প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, প্রথমবারের মতো ট্রেবল জয়ের কীর্তি গড়তে মাঠে নিজেদের উজাড় করে দেবে তার শিষ্যরা। এই সম্ভাবনায় ক্রিকেটাররা দারুণ রোমাঞ্চিত।

রোডস বলেন, ‘অবশ্যই সম্ভব (ট্রেবল জয়)। আমরা নিজেদের সেরা চেষ্টাই করব। ওদের তিনটা সিরিজেই হারাতে আমাদের খুব ভালো লাগবে। এই দলটি ভারতের বিপক্ষে সিরিজে ম্যাচ জিতেছে, আমাদের বিপক্ষেও সিরিজে ম্যাচ জিতেছে। তবে অবশ্যই ওরা কোনো সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই এটা হবে ভীষণ কঠিন। আমি বাংলাদেশের সব ক্রিকেট ভক্তকে বলতে পারি, তিনটি সিরিজেই জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।’

সবাই জানে যে টি-টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজের ক্রিকেটাররা বিশ্বের সেরা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের বিপুল চাহিদা। বিষয়টি মাথায় রেখেই দেশের মাটিতেও বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ রোডস, ‘ফেভারিট কে? আমি ঠিক নিশ্চিত নই। এই সংস্করণে ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। টি-টোয়েন্টিতে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের পরিকল্পনা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া আর সিরিজ জেতা। আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, সেখান থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD