শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে (পায়রা) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.কাউছার হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন খাঁন , উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিমসহ কলাপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন এবং শরীরচর্চা শিক্ষকগণ।

সভায় প্রতিযোগিতার ইভেন্টগুলোর তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের লিস্ট, ইভেন্ট পরিচালনাকারী শিক্ষকদের তালিকা, ক্রয় ও অডিট কমিটি, এবং ভেনু ও তারিখ নির্ধারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক কার্যক্রমের সাথে খেলাধুলাকে সম্পৃক্ত করতে হবে।

খেলাধুলার ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রাতঃকালীন সমাবেশ এবং খেলাধুলা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শরীরচর্চা শিক্ষকদের অনুরোধ জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD