সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন

৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন।

রবিবার(০৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে প্রতিযোগিতার ক্রিকেট ক্রিকেট ইভেন্ট’র উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন, খেপুপারা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক, শরীরচর্চা শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, মধ্য টিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.কাওসার হোসেন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুল জব্বার, লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয় শরীরচর্চা শিক্ষক ও ক্রিকেট ইভেন্ট’র আহবায়ক মো.আবুল বাসার, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া শিক্ষক আবুল হোসেন ব্যাপারী, শাহিন সিকদার, নাসির উদ্দীন, আবদুল হান্নান, মো.মনিরুজ্জামান, নূর সাইদ, মো.রাসেল, সংবাদকর্মী সাইফুল ইসলাম রয়েলসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। ফাইনাল খেলায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় টসে জয়লাভ করে বিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

মহিপুর কো-অপারেটি মাধ্যমিক বিদ্যালয় ৮৫ রান করেন এবং ৫ রানে জয়লাভ করেন। এ জয়ের ফলে তারা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান বলেন, আজ ক্রিকেট ইভেন্টের শেষ হয়েছে। আগামীকাল ভলিবল এবং ব্যাডমিন্টন ইভেন্টের খেলা চলবে।

এছাড়াও মঙ্গলবার এথলেটিক প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হবে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। এবং প্রতি ইভেন্টেড চ্যাম্পিয়নরা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নিবেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD