রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কলাপাড়া উপজেলা আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দ্বায়িত্ব) মো.আকরাম হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ নূরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম এবং লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়’র ক্রীড়া শিক্ষক আবুল বাসার।

এ সময় উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফজাল হোসেন, পাখিমাড়া প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মিলন হাওলাদার, পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, নিজাম উদ্দিন, আবদুল জব্বার, কাওসার হোসেনসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং সংবাদকর্মীগন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে।

প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা রয়েছে তাদের শিক্ষার মান উন্নত।

তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালু করতে ক্রীড়া শিক্ষকদের অনুরোধ করেন। উল্লেখ্য প্রতি ইভেন্টেড চ্যাম্পিয়নরা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নিবেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD