বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে বাংলা বিভাগ আন্তঃবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

বরিশালে বাংলা বিভাগ আন্তঃবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বাংলা বিভাগের আয়োজনে আন্তঃবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২৫ শে নভেম্বর মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় কলেজের মাঠে ফাইনাল খেলায় ২য় বর্ষ বনাম চতুর্থ বর্ষ মুখোমুখি হয়।

দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চতুর্থ বর্ষ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। পুরো টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্যের কারণে মিতুল ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। পরিশেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলসহ ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি ও উপহার তুলে দেন অতিথিরা।

উৎসাহ ও আনন্দঘন পরিবেশে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD