শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘হবু শ্বশুর’র মৃত্যুতে লকডাউন ভেঙে ছুটে গেলেন আলিয়া

‘হবু শ্বশুর’র মৃত্যুতে লকডাউন ভেঙে ছুটে গেলেন আলিয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঋষি কাপুরের ছেলে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন অনেকদিনের। চলতি বছর ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এমন খবরও শোনা গেছে। তবে ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না ঋষি কাপুর।

বুধবার (৩০ এপ্রিল) পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ঋষি কাপুর। এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু খবর শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া। ভারতের চলমান লকডাউনের তোয়াক্কা না করেই ‘হবু শ্বশুর’কে শেষবার দেখতে গাড়ি নিয়ে ছুটে গেছেন এই তারকা। ঋষি কাপুরের শেষকৃত্যেও অংশ নিয়েছেন তিনি।

আলিয়ার গাড়ি হাসপাতালে ঢুকেছে, এমন একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এর আগেই যতবার ঋষি কাপুর হাসপাতালে ভর্তি ছিলেন, তার সঙ্গে দেখা করেছেন ‘রাজি’খ্যাত এই অভিনেত্রী। ঋষি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানে গিয়েও তার সঙ্গে দেখা করেছেন তিনি। কাপুর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার ডিনারেও অংশ তাকে দেখা গেছে।

ঋষি কাপুর ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে। এরপর সস্ত্রীক যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। কিন্তু ইরফান খানের চলে যাওয়ার একদিন পর (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) তিনিও বিদায় নিলেন পৃথিবী থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD