শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগতও

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগতও

Sharing is caring!

অনলাইন ডেক্স: অভিনয় জগতের পর পর দুই তারকার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। ভারতীয় চলচ্চিত্র জগতে তো বটেই, ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রীড়াজগতের মহারথীরাও। টুইটে শোক প্রকাশ করেছেন সচীন টেন্ডুলকার,সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, মহেশ ভূপতি, মনোজ, বিরেন্দর, হারষা ভোগলে, মহেষ ভূপাতিসহ প্রমুখ ক্রীড়াবিদরা।

২০১৮ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। সুস্থ হয়ে নিউইয়র্ক থেকে মুম্বাইয়ের বাড়িতে ফিরেই যোগ দেন কাজে। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তাকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা বয়ে যায়।

সৌরভ গাঙ্গুলী এক টুইট বার্তায় বলেন, জীবন একটি। বাঁচতে হবে পুরোপুরি। আমি ইরফান এবং ঋষি কাপুরকে অনেক মিস করব।

সচীন টেন্ডুলকার বলেন, ঋষির মৃত্যুর কথা শুনে আমি খুব ব্যথিত। আমি তার সিনেমাগুলি দেখে বড় হয়েছি এবং তিনি একজন মহৎ মানুষ। তার আত্নার মাগফেরাত কামনা করেন তিনি। এছাড়া নীতু, রণবীর এবং পুরো কাপুর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানান।

বিরাট কোহলি তার টুইট বার্তায় লিখেন, ঋষি কাপুর আর নেই, এটি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। গতকাল ইরফান খান এবং আজ ঋষি কাপুর। এটি মেনে নেওয়া কঠিন যে এই কিংবদন্তী অভিনেতা আজ মারা গেছেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD