মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষকের ১৮৮টি শূন্যপদের বিপরীতে মাত্র চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষকের ১৮৮টি শূন্যপদের বিপরীতে মাত্র চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) চার শিক্ষককে পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাঈম বলেন, বরিশাল মেডিকেলে ৬০ শতাংশের ওপরে শিক্ষকের পদশূন্য রয়েছে, এর মধ্যে ৯৬ শতাংশ অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকই নেই। এ দুরাবস্থার মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয় উদাসীন ভূমিকা পালন করছে। তারা মাত্র চারজন লেকচারার (শিক্ষক) পদায়ন করে আমাদের সঙ্গে তামাশা করেছে। আমরা ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছি।

দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দূর না হলে কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে।

তিনি বলেন, এর ফলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে সব ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কলেজে মাইক্রো ও প্যাথলজিক্যাল টেস্ট বন্ধ, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্ত বন্ধ থাকবে।

ডেন্টাল প্রফেশনাল পরীক্ষা ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি কার্যক্রমও বন্ধ রয়েছে। আর এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

এর আগে গত সোমবার শাটডাউন ঘোষণার পর থেকে কলেজের প্রধান দুটি গেটে শাটডাউন লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ কারণে কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অচলাবস্থা দেখা দিয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীরা কলেজে এসেও কাজে যোগ দিতে পারছে না।

শেবাচিম অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, এ যৌক্তিক দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD