শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট

কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার (৫০) নামের এক স্বর্ন ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ৭ থেকে ৮ জনের ডাকাতদল ওই ঘরের সব সদস্যকে মারধর করে ২৫ ভরি স্বর্ন ও ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় আহত তিনি, তার স্ত্রী এবং  ২ সন্তান প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলায় বার বার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

নিখিল কর্মকার বলেন, ডাকাতদল জনালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে।

পরে তিনি অজ্ঞান হয়ে পরলে তার হাত ও পা মশারি দিয়ে বেঁধে সবকিছু ছিনিয়ে নেয় এবং তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD