শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির ম/র/দেহ ভেসে এসেছে।

শনিবার(২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই।

পরে পুলিশকে খবর দেই। ধারণা করছি এটি ডুবে যাওয়া ট্রলারের কোন জেলের লাশ হবে।’ অপর প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, ‘দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ।

 

বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা কেহ হাত না দিয়ে পুলিশকে খবর দিই।’
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD