শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কুয়াকাটা সৈকতে এক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। এটির দৈর্ঘ্য তিন ফুট ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ট্যুরিজম পার্ক এলাকায় স্থানীয়রা ডলফিনটি দেখতে পান।

খবর পেয়ে পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যরা সেখানে ছুটে আসেন।

উপরা সংগঠনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও নিয়মিত এ ধরনের খবর পাওয়া যাচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিন যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উল্লেখ্য, এর একদিন আগে একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD