শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার

বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:

পাটুয়াখালীর বাউফ‌লে উর্মি আক্তার(১৫) নামের নিখোঁজ হওয়া এক কি‌শোরীর ৩দিন পর তার মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের হাওলাদারবা‌ড়ি এলাকা‌ থে‌কে ওই মর‌দেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই কি‌শোরী উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা‌গে‌ছে, গত বৃহস্প‌তিবার দিবাগত রাত ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দি‌য়ে ঘ‌রের বা‌হি‌রে যান উর্মি। অ‌নেকক্ষণ হ‌য়ে গে‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে খুজ‌তে যান।

বাথরু‌মে তা‌কে না পে‌য়ে সবাই এদিক সে‌দিক খোজাখু‌জি শুরু ক‌রে। নি‌খো‌ঁজের ৩‌দিন পর গতকাল শ‌নিবার সকা‌লে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখালি খা‌লে ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন।

খবর পে‌য়ে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবা‌রের লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বাবা নজরুল জানান, অ‌নেক খোঁজার পর না পে‌য়ে পু‌লি‌শের কা‌ছে জি‌ডি কর‌তে যান তি‌নি। কিন্তু পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রেন‌নি।

নিহ‌তের মামা সবুজ তালুকদা‌রের দা‌বি ওই মে‌য়ের সা‌থে স্থানীয় এক ছে‌লের সম্পর্ক ছিল।

ত‌বে ছে‌লের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রেন‌নি তি‌নি। এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ময়না তদ‌ন্তের পর নিশ্চিত হওয়া যা‌বে। ঘটনার সা‌থে কেউ জ‌ড়িত‌ থাক‌লে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD