বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান

শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী মেহনতী মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড শামসুর রহমান শিমুল বিশ্বাসের পরিপূর্ণ রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহবায়ক আন্দোলন সংগ্রামের অকুতোভয় শ্রমিকনেতা মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার বাদ আসর সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজি , বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন ।

বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন , যুগ্ম আহবায়ক আব্দুল খালেক , যুগ্ম আহবায়ক আলী হোসেন , যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশীদ , যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব , যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন , যুগ্ম আহবায়ক ফিরোজ আলম পিয়া সহ বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত সহ আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র ৩১ দফা কর্মসূচীর স্রষ্টা তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য এ সময় দোয়া পরিচালিত হয় ।

মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ঝিমিয়ে পড়া শ্রমিকদলকে জাগ্রত করে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরের কারিগর এ্যাড শামসুর রহমান শিমুল বিশ্বাসের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলার আদ্যোপান্ত উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন নিরীহ নিষ্পেষিত অসহায় শ্রমিকদের আশ্রয়স্থল ফয়েজ খান ।

শিমুল বিশ্বাসের ত্যাগ তিতিক্ষার করুণ ইতিহাস এবং মামলা হামলার অমর কীর্তিগাঁথা জীবন্ত রূপে উঠে আসে ফয়েজ আহমেদের স্মৃতিচারণে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD