শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা

কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে।

এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
গত তিনদিন ধরে থেমে থমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল বুধবার রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত।

গতকাল সকাল নয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

দু্র্ভোগে পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবিরা।

এদিকে তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। পঁচে যাওয়ার শংকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী সহ মৌসমুী সবজি চাষীরা। সাগরের জেলেদের নিরাপদে থেকে মাছ ধরতে বলা হয়েছে।

আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

নীলগঞ্জের সবজি চাষি আ রহিম বলেন,আগের বৃষ্টিতে যাক্ষতি হবার হয়েছে, কিন্তু এই তিন দিনের টানা বৃষ্টিতে এলাকার মাঠঘাট সব ডুবে গেছে।

এভাবে আরো দুএকদিন বৃষ্টি থাকলে আমারা কৃষকরা এবছর শেষ।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে থাকা সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই মহিপুর শিব্বারিয়া পোতাশ্রয়   নিরাপদে আশ্রয় নিয়েছে।

কিছু ট্রলার সাগরে  থাকলেও তারা কিনারার কাছাকাছি থেকে মাছ ধরতেছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD